রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ও থানা এলাকার জনসংখ্যা বৃদ্ধি এবং যাতায়াতের দীর্ঘ দূরত্বের কারণে ৭নং পবনাপুর ইউনিয়নের ফকিরহাটকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবি প্রায় দুই দশক ধরে জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ২০০০ সাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি।স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাটকে উপজেলা/থানা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে এলাকাবাসী বহুবার মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ দাবির পক্ষে মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার (রংপুর), স্থানীয় সরকার বিভাগের সচিব (ঢাকা) এবং গাইবান্ধার জেলা প্রশাসক বরাবর একাধিকবার এ স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে মহামান্য হাই কোর্ট বিভাগে দায়ের কৃত রীট পিটিশন নম্বর ৫৬৩৯/২০১৬ তবুও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসীর মতে, পলাশবাড়ী উপজেলা সদর থেকে ফকিরহাটের দূরত্ব ১৮ কিঃ গাইবান্ধা সদর থেকে ১৯ কিঃ গোবিন্দগঞ্জ সদর ৩০ কিঃ অনেক হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে দারুন ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সরকারি কাজের জন্য দূরপাল্লার যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। এদিকে শিক্ষা প্রতিষ্টান প্রায় ১০০ শতাধিকসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রয়েছেএ বিষয়ে উপজেলা বাস্তবায়ন করার লক্ষে সভাপতি, স্থানীয় সমাজসেবক মোঃ আবু তাহের খন্দকার (নব) বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। ফকিরহাটকে উপজেলা ঘোষণা করা হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে এবং প্রশাসনিক সেবা সহজলভ্য হবে।এলাকার সুধীজনরাও একই দাবিতে একাত্মতা প্রকাশ করে দ্রুত ফকিরহাটকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আরো উল্লেখ থাকে যে, এ উপজেলা বাস্তবায়নের লক্ষে বিগত গাইবান্ধা জেলা প্রশাসক আবু মোহাম্ম ইউসুফ তদন্ত করে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করেন।এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করে সরকার জনগণের ভোগান্তি লাঘব করবে এবং অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews