1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় চেকপোস্টে ৬ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত শিশুদেরকে মানুষ হওয়ার কথা বলতে হবে কারাগারের শিকলও থামাতে পারেনি ভোলার সাংবাদিক ফরিদুল ইসলামের কন্ঠ দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো ছয় গ্রাম নিয়ে ‘বরিশল ইউনিয়ন’ গঠন বিষয়ে গণশনানি সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে জৈব সার ও জৈব বালাইনাশক বিষয়ে সচেতনতা বৃদ্ধি মূলক কর্মসূচি রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

উখিয়ায় চেকপোস্টে ৬ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ এপিবিএন-এর পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬,০০০ পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে৮ এপিবিএন মিডিয়া সেলের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে চেকপোস্ট-০৯ এ ডিউটি পালনকালে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে একটি ব্যাগসহ দ্রুত পালানোর চেষ্টা করতে দেখা যায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেনপরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশীকালে লাল রঙের একটি শপিং ব্যাগের ভেতর থাকা নীল পলিপ্যাক থেকে ৬,০০০ পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করা হয়উপস্থিত স্থানীয় দোকানদার ও সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি নুরুল হক (২০), পিতা: সৈয়দ আমিন; এফসিএন নম্বর-১১২৩৯৩; ঠিকানা: ক্যাম্প-০৯, ব্লক-বি/০৭, বালুখালী-১, উখিয়া, কক্সবাজার।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।৮ এপিবিএন-এর অধিনায়ক জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট