1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজনবৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার—তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন সাগর ও এরশাদফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। বুধবার গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ একটি গর্ত ধসে পড়ে চার শ্রমিক মাটি চাপা পড়েনখবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছেঘটনার পর চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ তুলে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে জানা গেছে। এ সময় কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করেফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চার শ্রমিক মাটি চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট খননের সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছেচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট