
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
শিশুদেরকে মানুষ হওয়ার কথা বলতে অভিভাবকদের প্রতি আিবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। বৃহস্পতিবার দুপুরে গ্রীন ভ্যালি স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তাসপী রাবেয়া বলেন, ‘শিশুদের ব্রেন হচ্ছে সাদা কাগজ। সেখানে এমনভাবে আঁকতে হবে যেন লাইন বাঁকা না হয়। শিশুদেরকে শুধু পড়ালেখায় নয় খেলাধুলাসহ অন্যান্য বিষয়ে পারদর্শী করে তুলতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা হাসান খান, নাগরিক টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বনিক, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, যমুনা টিভির আখাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিন মিশু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হুমায়ুন রহমান নয়ন। আলোচনা শেষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমাজের নানা অসংগতিসহ সচেতনতামূলক বিষয় তুলে ধরেন। এর মধ্যে ‘একটি গাছের আর্তনাদ’ এর বিষয়টি সবার নজর কাড়ে।