রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি প্রদান 

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন আহমেদের উদ্যোগে আখাউড়ায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, শান্তিপূর্ণ র‍্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পল্লী বিদ্যুৎ অফিসে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আখাউড়া-১ উপকেন্দ্রে ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ফলে প্রতি ১–২ ঘণ্টা অন্তর লোডশেডিং চলছেএতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষাও বিঘ্নিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধি, সহনীয় লোডশেডিং, নির্দিষ্ট সময়সূচি প্রকাশ, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং নারায়ণপুর গ্রামের সংযোগ পৌরসভার লাইনে যুক্ত করা।মোঃ শাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। তিনি জানান, পল্লী বিদ্যুৎ অফিস আখাউড়ার ডিজিএম লোডশেডিং কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews