1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি প্রদান  চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনাকী নেই! আখাউড়ায় লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন আখাউড়ায় মুক্তিযোদ্ধা কমিটির অভিষেক টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন উখিয়ায় চেকপোস্টে ৬ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

আখাউড়ায় লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে শনিবার ব্রাহ্মণবাড়িঅর আখাউড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা ১২টার দিকে পৌর এলাকার সড়ক বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১২টার দিকে সড়ক বাজার আসে যুবকদের একটি বিক্ষোভ মিছিল। এ সময় তাদের হাতে লোডশেডিং বন্ধ করার দাবিতে প্লে-কার্ড ছিলো।বিক্ষোভকারীরা বলেন, ‘প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও ব্যাঘাত ঘটছে। দিনে রাতে সমানতালে বিদ্যুৎ না থাকায় মানুষের ত্রাহি অবস্থা।’মিছিলের অগ্রভাগে থাকা পৌর এলাকার নারায়ণপুরের ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বলেন, ‘দিনের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া এবং ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। একইভাবে রাতে বিদ্যুৎ থাকে না বলে মানুষ ঘুমাতেও পারছে না। ঘনঘন লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতির নষ্ট হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট