রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযান: গাঁজাসহ আটক ১, বিপুল বিদেশি মদ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের সেন্টমার্টিন এবং চট্টগ্রাম-এ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেনতিনি জানান, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।অপরদিকে, রবিবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজা ও বিদেশি মদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল বিস্তার রোধে এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews