শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে 

উখিয়া ও টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পাঁচ অভিযানে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, সিএনজি ও পাঁচ মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।বৃহস্পতিবার (২১ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পালংখালী বিওপি, হোয়াইক্যং চেকপোস্ট, শীলখালী চেকপোস্ট ও বালুখালী বিওপি পৃথক অভিযান পরিচালনা করে।এর মধ্যে পালংখালী বিওপির টহল দল দুই মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একইদিন হোয়াইক্যং চেকপোস্টের দুই পৃথক অভিযানে দুই আসামি ও দুইটি সিএনজিসহ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।অন্যদিকে শীলখালী চেকপোস্টের অভিযানে এক আসামি ও একটি সিএনজিসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বালুখালী বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়সবমিলিয়ে পাঁচটি অভিযানে ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা, তিনটি সিএনজি ও পাঁচজন আসামিকে আটক করা হয়েছেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews