শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রেমের সম্পর্কের জেরে বিবাহ, জোরপূর্বক অন্যত্র বিয়ের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার এক তরুণীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্বামীর বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে হয়রানির অভিযোগও করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার আব্দুল মোনাফ ও রোকিয়া বেগমের মেয়ে আরজিনা নাসরিন (১৮) এবং দক্ষিণ হ্নীলার নাটমুরাপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে মোঃ তারেক (২১) দীর্ঘদিন ধরে একে অপরের পরিচিত ছিলেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।আরজিনা নাসরিনের দাবি, গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিষয়টি জানার পর তার পরিবার তাকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তার শ্বশুরবাড়ির সদস্যদেরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনিআরজিনা নাসরিন বলেন,

“আমি পবিত্র কোরআন শরীফ হাতে শপথ করে বলছি, আমার স্বামী মোঃ তারেক ছাড়া অন্য কাউকে বিয়ে করার কোনো সুযোগ নেই।তিনি আরও জানান, উভয়ের সম্মতি ও পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতেই তারা বিবাহের সিদ্ধান্ত নিয়েছেনএ ঘটনায় প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আরজিনা বলেনআমার শ্বশুরবাড়িতে অন্যায়ভাবে জুলুম-নির্যাতন চালানো হলে আমি বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবোতবে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews