শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত

বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুরি ইউনিয়নের ভোগডোমা গ্রামের একটি শালবাগান থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশসোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লিচু ভাঙতে গিয়ে ভোগডোমা শালবাগানে রাসেল রানাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনপুলিশ জানায়, নিহতের মাথার পেছনে ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণও দেখা গেছে। নিহত রাসেল রানা ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews