শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল 

মার্কিন নাগরিক ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো— শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ্ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দার‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল টেকনাফের শাপলা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায় যে, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেঘটনাস্থলে স্থানীয় জনতা অপহরণচেষ্টাকারী তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র‌্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়স্থানীয়দের বরাতে র‌্যাব জানায়, ওইদিন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের রাস্তা থেকে তার ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে একা পেয়ে আসামিরা জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। স্থানীয়দের তৎপরতায় শিশুটি উদ্ধার হয় এবং অভিযুক্তরা আটক হয়।উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews