শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার, নওগাঁ প্রতিনিধি

আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার উপজেলা সদরে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনবুধবার (৩ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করা হয় এবং সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানএ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করেনউপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আম পরিবহনের ব্যস্ত মৌসুমে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে স্ব-উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, আম মৌসুমে সাপাহার সদরে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য।”সাপাহারকে যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews