শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

জিয়াউর রহমান (সাজন)

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর

অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

 

সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বরগুনা জেলার সদর উপজেলার আঙ্গারপাড়া এলাকার মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।

 

র‌্যাব মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

 

এ সময় একটি নীল রঙের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়।

 

কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতর নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews