শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

ফলতা কান্ডে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে পুস্পা জাহাঙ্গীর স্ত্রী রেজিনা বিবি 

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

ভোট পরবর্তীতে ফলতার তৃনমূল কংগ্রেসের নেতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য জাহাঙ্গীর খান কে গ্রেপ্তার করে ফলতা থানার পুলিশ। তার বিরুদ্ধে বেআইনি জমি দখল ও বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও ভোট প্রদান করতে বাধা সৃষ্টি করা। এবং বিভিন্ন যায়গায় বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম করে তাদের কে বাড়ি ছাড়া করা ও সরকারি সম্পত্তি দখল করে বেআইনি বাড়ি নির্মাণ করার মতো অভিযোগ রয়েছে। বিগত ২০২৬,শে পশ্চিম বাংলার বিধান সভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা র এম পি অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান। কিন্তু ভোটের দিন অবৈধ ভাবে ভোট করার অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে পুরো ফলতা বিধান সভার নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। তার পর ফের রিপোল হয়। কিন্তু তার আগে নিজের হার নিশ্চিত জেনে ফলতা বিধান সভার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জাহাঙ্গীর খান। এবং ফলতা বিধান সভা কেন্দ্র থেকে হেরে যায় জাহাঙ্গীর খান। এবং এই কেন্দ্র থেকে জয়ী হোন বিজেপি নেতা ও প্রার্থী দেবাঙ্গশু পান্ডা। তার পর থেকে পালিয়ে যায় জাহাঙ্গীর খান। তাকে গ্রেপ্তার করার জন্য ভারত ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করে এস টি এফের বাহিনী। এবং দীর্ঘ ১২,দিন পুলিশের হেফাজতে রয়েছে।গত পরশু দিন ফলতা র তৃনমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খান কে বেআইনি ভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘুরানো র প্রতিবাদে এবং তাকে অবিলম্বে মুক্তির দাবিতে আন্দোলন করতে আসে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। কিন্তু ফলতা থানার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ফলতা থানাতে চড়াও হওয়ার পর পুলিশ মহিলাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এবং কেউ ঝাঁপিয়ে পড়ে পুকুরে এবং পাশের খালে।এর পর জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি বিরুদ্ধে ফলতা থানাতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এবং গত তিন আগে জনকল্যাণ কর্মসূচি ঘোষণা করতে এসে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে,ফলতা থানাতে যেসমস্ত মহিলারা হামলা করতে এসেছিল এবং পুলিশ ও প্যারামিলিটারি উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। এবং তার পর থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি কে খুঁজছিল পুলিশ। আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশ বিষ্ণুপুর থানার জুলপিয়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে।এই এলাকাটি একদিকে সামনে গেলে বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানা। এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে মগরাহাট থানা ও কিছুটা পিছিয়ে আসলে উস্তি থানা।এই জুলপিয়া এলাকায় থেকে জাহাঙ্গীর খান এর স্ত্রী রেজিনা বিবি কে গ্রেপ্তার করে আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের আদালতে হাজির করা হবে। অন্যদিকে আজ বৈকালে ডায়মন্ড হারবার জেলা আদালতে হাজির করা হবে জাহাঙ্গীর খান কে।এখন দেখার বিষয় যে জাহাঙ্গীর খান ও তার স্ত্রী কে পুলিশের হেফাজতে রাখার জন্য পুলিশ আবেদন করবে কিনা।

তারিখ ২০/০৬/২০২৬, শনিবার বেলা একটা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews