শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ত্রিশালে নিষিদ্ধ পিরানহা ৩শ কেজি মাছ জব্দ 

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রায় ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে।

আজ ৮ নভেম্বর শুক্রবার সকালে ত্রিশাল বাজারে মৎস্য আড়তে বিক্রির সময় এ মাছ জব্দ করা হয়, ও একজনকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যায়।

ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্র জানায়, পিরানহা মাছ না চাষ করতে ও পিরানহার চাষ ও বিক্রি নিষিদ্ধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে ত্রিশাল মৎস্য আড়তে অভিযান চালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম। এ সময় প্রায় ৩শ কেজি পিরানহা মাছসহ অটো চালক মামুন মিয়া (৩৫) কে আটক করেন। পরে তা উপজেলা পরিষদের সামনে এনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)মো: মাহবুবুর রহমানের উপস্থিতে মাটির নিচে পুতে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, আটক অটো চালক মামুন মিয়া (৩৫) কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews