শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, ২ ড্রেজার জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার মনিয়ন্দ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ২ টি ড্রেজার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে আদালত পরিচালনা  করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া। তবে এসময় কাউকে না পাওয়া যাওয়ায় জরিমানা বা গ্রেফতার করা যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আইনশৃঙ্খা বাহিনীর সহযোগিতায় মনিয়ন্দ ইউনিয়নের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় কচুয়া মুড়া এলাকার মুছা চৌধুরীর জমি থেকে মাটি উত্তোলন করাকালে ২টি ড্রেজার জব্ধ করেন। তবে ড্রেজার মালিক মনির মিয়াকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews