শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ১৫শ নারিকেল গাছ বিতরন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

 

ছবি ও সংবাদ গোলাম মোস্তফা সিকদার ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে উপজেলার আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকটি স্থানে ১৫শ পিস নারিকেল গাছ বিতরন ও রোপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধানসিঁড়িটি নদীর তীরে কবি জীবনানন্দের সংগ্রহ শালায় নারিকেল গাছ রোপনের মধ্যে দিয়ে এ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান রুহুল আমিন প্রধান অতিথি ও ইউএনও রাহুল চন্দ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সহকারি কমিশনার ভূমি হাসান মোহাম্মদ শোয়াইব, ওসি ইসমাইল হোসেন, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও পূবালী ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে উপজেলা কল্যান ক্লাবে ২ টি এসি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews