রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তারেক রহমানের বার্তা পৌঁছানো হলো  নাসিরনগরের শিক্ষার্থীদের কাছে

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয়সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সোমবার মতবিনিময় করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সফরের অংশ হিসেবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান ও মাসুদ হোসাইন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ”উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্খা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন করতে হবে। এসব বিষয়ে তারেক রহমানের বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে কাজ করছে ছাত্রদল।’

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক সাজেদুল হক সানি, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, যুগ্ম-আহবায়ক সাগর সরকার,

নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন শরীফ, তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম ভূইয়া, তোফায়েল আহমেদ, মোজাহিদুল ইসলাম গোলাপ, ফারুক খান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম- আহবায়ক নিজাম আলম, শাকিল সিদ্দিক, তন্ময় আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় শিক্ষার্থীদেরকে ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews