রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সুলতানপুর ৬০ বিজিবির হাতে দের কোটি টাকার মালামাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

৬০ বিজিবি কর্তৃক প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮,০০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়,  অদ্য ১৯ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে  জংগলবাড়ি নামক স্থান হতে ১,৪৬,৬০,০০০/- (এক কোটি ছেচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিস এবং ০১টি মোটর সাইকেলসহ মাদক চোরাকারবারী  মোঃ জসিম উদ্দিন, পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম- শ্রীপুর, পোষ্ট-আনন্দপুর, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মাদকসহ আসামীকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক বিরোধী আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews