শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে সারে ৭৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৭৭,৪১,২০০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২১ নভেম্বর ২০২৪ তারিখ ২৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৭,৪১,২০০/- (সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় অলিভ ওয়েল ৩১১ পিস, বাঁজি ২৯৪২৩ পিস, বডি লোশন ২৫৮ পিস, ঘি ৪৫৯ পিস, চিনি ১০৯৮০ কেজি, বিয়ার ৮৮ বোতল, গাঁজা ২২ কেজি, মলম ৬২৬ পিস, চাউল ৪৮৬ কেজি, এনার্জি ড্রিংস ১৪৯০ পিস, মেসওয়াক ২১৫ পিস, বুরুজ ৬৪৯ বক্স, মশার কয়েল ২৬২০ পিস,  মোটরসাইকেল ০২টি, অটোরিক্সা ০১টি, হুইস্কি ৯১ বোতল, ফেন্সিডিল ১০১ বোতল, ইস্কফ সিরাপ ১০৪ বোতল এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলে ২৫০০০ পিস।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে।

তিনি আরও জানিয়েছেন, সীমান্তে চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews