রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ময়মনসিংহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমন্বয়ক ডা: মাহমুদ হোসেন নাসিম বলেন, আমরা মূলত আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ৩টা দাবি নিয়ে আমাদের আন্দোলন শুরু করেছিলাম।

আন্দোলন ৩টি হল ক্যাডার যার মন্ত্রণালয় তার,উপসচিব কোটা বাতিল চাই,ব্যাচ ভিত্তিক প্রমোশন চাই। এর সাথে নতুন যে দাবী যুক্ত হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিসের বাইরের রাখার যে অভিপ্রায় ওনারা ব্যক্ত করেছেন সেটা অবিলম্বে বাতিল চাই।

এই ৪টা দাবিতে আমরা আন্দোলন করছি। ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা কোন কোটা চাচ্ছি না, আমরা কোটামুক্ত বাংলাদেশ চাই।

তিনি আরো বলেন, উপসচিব থেকে সচিব যে পদগুলো আছে ওই পদগুলো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে উপসচিব থেকে সচিব এই পদগুলো পূরণ করা হোক।

আরও বক্তব্য রাখেন

জেলা মৎস্য কর্মকর্তা নাজিমুদ্দিন,

আনন্দমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানাপ্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান, ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য, শিক্ষা, তথ্য, মৎস্য ও কৃষিসহ অন্যান্য সকল ক্যাডার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews