রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত হতে কসবা, ঘাগুটিয়া ও মাদলা বিওপি কর্তৃক ২৭ ডিসেম্বর ২০২৪ হতে ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪,৩৮,৫০০/- (চুয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হইয়াছে। তন্মধ্যে জব্দকৃত বাসমতি চাউল ৮৯১ কেজি, গরু ০১ টি, চিনি ৫৮৯৫ কেজি, নেহা মেহেদী ৪২৮২ পিস, শাড়ি-২২৩ পিস, বিভিন্ন প্রকার কসমেটিক্স-২৮২ পিস, রসুন ২২ কেজি, গাঁজা ২২.৫ কেজি, হুইস্কি ২১ বোতল, বিয়ার ২৪ পিস, ইয়াবা-৯৯০ পিস।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। তিনি আরও জানিয়েছেন, সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews