রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় স্কুল শিক্ষকের অপসারণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সেলিনা বেগমের  অপসারণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে  মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তিন দিনের মধ্যে ৫ দফা দাবী আদায় না হলে  ইউএনও অফিস এবং  শিক্ষা অফিস ঘেরাও করার হুশিয়ারি দেওয়া হয়।

মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

মো: নান্নু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন  সাবেক ইউপি সদস্য  মুরশিদ মিয়া, ডা: মোঃ হান্নান মিয়া, আনু মিয়া মেম্বার, সাবেক মেম্বার সহিদ মিয়া, প্রাক্তন ছাত্র শিমুল মিয়া প্রমুখ।

৫ দফা দাবীগুলো হলো  মামলাবাজ সেলিনা বেগমকে  স্থায়ী বহিষ্কার করতে হবে।  সেলিনা বেগমের করা এডহক কমিটি বাতিল করে অবিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে এডহক কমিটি করতে হবে। স্কুলের পিন,পাসওয়ার্ড সেলিনা বেগমের কাছ থেকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে।  স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।  স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিক নিয়োগ করতে হবে।

উল্লেখ্য, সেলিনা বেগমের অপসারণের দাবীতে এর আগেও একাধিক বার মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপিও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews