সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নাঙ্গলকোটে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

এন.সি জুয়েল , স্টাফ রিপোর্টার

কুমিল্লার নাঙ্গলকোটে দুই নারীকে সমিলে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ মহসিন যুবদলের কোনো সদস্য নন বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন শিবলু জানান, ৯ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে সমিলের ভেতরে দুই নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোঃ মহসিনের নাম বিভিন্ন গণমাধ্যমে যুবদল নেতার সঙ্গে সম্পৃক্ত করা হয়, যা ভিত্তিহীন। নাঙ্গলকোট যুবদলের কোনো কমিটি নেই এবং প্রাথমিক সদস্য তালিকাতেও তাঁর নাম নেই। ফরিদ উদ্দিন শিবলু আরও দাবি করেন, মহসিন আসলে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী ও সক্রিয় কর্মী। যুবদলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনায় মহসিনকে জড়ানো হয়েছে।

ফরিদ উদ্দিন শিবলু বলেন, যুবদলের কেউ অপরাধে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মোঃ শাহ আলম, সাইফুল ইসলাম রনি, অ্যাডভোকেট মাসুদ হাসান টিপু, তুষার পাল, কামাল হোসেন ও সোহেল রানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews