সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় ১৪নং আলকরা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আ.ন. ম সলিমুল্লাহ টিপু। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: খোরশেদ আলম। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে ইউনিয়নের পুদুয়া রাস্তার মাথা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ছানা উল্ল্যাহ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইসমাঈল হোসেন, সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনির আহম্মদ ফরায়েজী, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: মিজান খাঁন, মো: কবির আহম্মদ, সাইফুল ইসলাম সবুজ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা, আলকরা ইউনিয়ন ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়াজী, সদস্য নজরুল ইসলাম, জাফর ইকবাল ভূঁইয়া, সৌদি আরবস্থ পূর্বান্চল চৌদ্দগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ, চৌদ্দগ্রাম শ্রমিকদলের সহ-সভাপতি মাঈন উদ্দিন মিন্টু, আলকরা ইউনিয়ন বিএনপির সদস্য ইমরুল ইসলাম দিপু, আবুল খায়ের স্বপন, আব্দুল হান্নান, আলকরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো: ইউনুছ, আলকরা ইউনিয়ন যুবদলের আহবায়ক এন.এ পাটোয়ারী রবিন, সদস্য সচিব মন্জুর মোরশেদ শরিফ ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: হানিফ, মো: মনির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সোহেল, ইউনিয়ন ছাত্রদল নেতা মো: জাবেদ, মো: আশিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, জাকির হোসেন, মো: বেলাল, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইদুল হক সাইদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাজমুল হোসেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: শহিদ উল্লাহ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে মো: আবুল কালাম আজাদকে সভাপতি, মো: সোলেমানকে সিনিয়র সহ-সভাপতি, মো: ছানা উল্ল্যাহ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক, মো: হানিফকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো: মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আলকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews