মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

আখাউড়ায় নাছরীন নবী স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পৌরশহরের প্রাণকেন্দ্রে স্কুল মাঠে রোববার সকালে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন খেলাধুলা, যেমন মানায় তেমন সাজোসহ শিক্ষা ও সচেতনতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়। দৌড়, ক্রিকেট, ব্যাডমিন্টন, মিউজিকেল চেয়ার, রশি লাফ খেলাধুলায় অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়াও বাল্য বিবাহ রোধ ও ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক নাটিকায় অভিনয় করে শিক্ষার্থীরা। তবে সবার নজর কাড়ে বেদের মেয়ে। ভিন্ন পোষাক ও বাহারি সাজে সজ্জিত হয়ে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পিড়িতের তাবিজ বিক্রির ফেরি করে সবাইকে চমকে এক শিক্ষার্থী। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এক শিক্ষার্থীর গানের সাথে গলা মেলান ইউএনও গাজালা পারভিন রুহি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফকরুল আলম হানিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খাঁন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ বোরহান উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল, বিএনপি নেতা মোঃ শাহনেওয়াজ খান, আবুল ফারুক বকুল, জালাল উদ্দিন জালাল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কাজী সাফিয়া খাতুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews