1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

শৃঙ্খলা ও তদন্ত বিষয়ক বিশেষ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি 

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০১ (এক) দিন মেয়াদী শৃঙ্খলা ও তদন্ত বিষয়ক বিশেষ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ২৬জানুয়ারি রবিবার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা বেগম, পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট