সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি আঃ মালেক -সম্পাদক জাহাঙ্গীর 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ শে জানুয়ারী সোমবার বেলা ২টায় তারাকান্দা উপজেলা প্রেস ক্লাব এর আয়োজনে সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে সকলের সম্মতিতে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আঃ মালেক আর্মি ও সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম মাস্টার নির্বাচিত হন।

এছাড়া সিনিয়র সহসভাপতি তৌকির আহমেদ শাহিন, সহসভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি ফজলে এলাহী ঢালী, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ খান,সম্মানিত সদস্য স্বপ্নীল বাংলাদেশ পত্রিকার সম্পাদক -প্রকাশক সাংবাদিক সেলিনা কবির এর নাম ঘোষণা করা হয় ।

মোঃ আব্দুল মালেক (অবঃ সেনা কর্পোরাল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, তারাকান্দা সরকারি কলেজের প্রভাষক ড. মোঃ মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার সাদেক তালুকদার, তারাকান্দা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ রফিক বিশ্বাস, তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নাজমুল হক প্রমুখ।

সাংবাদিক জাহাঙ্গীর আলম (মাস্টার) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ড.মোখলেছুর রহমান, বিশেষ অতিথি আনোয়ার সাদেক তালুকদার, সাংবাদিক রফিক বিশ্বাস, সাংবাদিক নাজমুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -সাংবাদিক ফজলে এলাহী ঢালী,সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ উপজেলার সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews