মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার-০৩

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

 

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ইং ১৩/০২/২০২৫ তারিখ ভোলা জেলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ভুয়া ম্যাজিস্ট্রেট ১। আফরান শুভ (২২), পিতা-মোঃ কবির, মাতা-শিরিনা বেগম, সাং-চরগোয়ালিয়া ৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলা, আনসার সদস্য ২। মোঃ হারুন অর রশিদ (৪৩), (আনসারের পিসি, যাহার নম্বর-৬৭৬২), পিতা-মৃত আঃ রব হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, গাড়ী চালক ৩। মোঃ বাবুল হাওলাদার (৩০), পিতা-মোঃ নাছির হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা, ভোলায় কর্মরত এসআই নাজমুল হাসানসহ একটি চৌকস টিম । আসামীদের হেফাজত থেকে ভুয়া পরিচয়পত্র, ভুয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভুয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews