মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

হিজলায় অভয়াশ্রমে নৌ-পুলিশের অভিযানে আটক -৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভয়াশ্রমে নৌ-পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ জেলে।

গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলীগঞ্জ,হরিনাথপুর ইউনিয়নের আবুপুর সহ আশেপাশে নদীতে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে এস আই মিন্টু বেদ্য সহ একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।তখন অবৈধভাবে মাছ শিকারের অপরাধে আটক করা হয়।আটক জেলেদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।বাকি ৪ জন জেলেকে মৎস্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও নদী থেকে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল,সাড়ে ৩ শত কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।উদ্ধার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও জাটকা মাছ বিভিন্ন এতিম খানা,গবীর দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান তাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।জাতীয় সম্পদ রক্ষায় সকল নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews