মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড জনকল্যাণে কাঁচা রাস্তা পাকা করে দিলেন নিজস্ব অর্থায়নে 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড চায়না ফ্যাক্টরি

ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডে এর

২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য এবং ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবত এলাকা বাসীর অতি কষ্টের সাথে চলাফেরা করতে হতো। এই কাঁচা রাস্তাটির এমন বেহাল দশা ছিলো বর্ষাকালে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করতো। বিশেষ করে বর্ষার দিনে নোংরা পানি আর কাদার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, শিশু বাচ্চা এবং বৃদ্ধ লোকেদের এই রাস্তাটি দিয়ে হাঁটতে অনেক দুর্ভোগ পোহাতে হতো

এমতাবস্থায় দীর্ঘদিন যাবত অসহায় এলাকাবাসী সবাই এক সাথে সম্মিলিত হয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর নিকট বিনয়ের সাথে আবেদন করে আসছে রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য। এলাকা বাসীর ভালোবাসার এই আবদারে খন্দকার খোরশেদ আলম এর হৃদয়কে নাড়া দেয়। তাই গরিব,অসহায়,ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই রাস্তাটি ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে পাকা করন করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এলাকা বাসী আর ও জানিয়েছে যে রাস্তাটি কাজ বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা অত্যন্ত ভূমিকা রেখেছেন, ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট সংলগ্ন নিবাসী মরহুম চাঁন মিয়া আকন্দ এর বড় মেয়ে এবং একুশের সংবাদের স্টাফ রিপোর্টার;- খাদিজা আক্তার রওজা ও ছেলে মোঃ মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দ এর দুই জামাতা মোঃ এ,আর,সুলতান, মোঃ সোহান মিয়া, মোঃ নুরু মিয়া আকন্দ এর ছেলে মোঃ মামুন মিয়া আকন্দ ও মোঃ আলমগীর হোসেন আকন্দ, মরহুম আব্বাছ আলী মুন্সির ছেলে আব্দুল হাদিত সহ আর ও অনেকেই।

ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয় এলাকাবাসীর স্বপ্নের এই রাস্তাটি । দীর্ঘ দিনের দুর্ভোগ যেন শেষ হলো আজ তাই সবার মুখে ফুটে উঠেছে সুখের হাসি মেতে উঠেছে সকলেই আনন্দ উল্লাসে। বুক ভরা আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের মাননীয় ব্যাবস্হাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করেন এলাকাবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews