মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

হিজলা থানার ওসি প্রত্যাহার মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি

বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর বদলি স্থগিত এর দাবীতে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময়ে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন হয়। জনসাধারণ জানান, বিগত প্রায় ৬ মাস পূর্বে  হিজলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আবুল কালাম আজাদ।

হঠাৎ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর বদলির সংবাদে সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন হিজলা উপজেলায় ওসির যোগাদান করার পর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের জন্য অনেকই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।মাদক সম্রাট, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, এবং কোন দুর্নীতিবাজ রেহাই পাইনি ওসি আবুল কালাম আজাদের থেকে তাই সাধারণ জনগণের একটাই দাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের জনসাধারণের একটাই দাবি ওসি আবুল কালাম আজাদের বদলি স্থগিত চাই এবং আরো জানান ওসি আবুল কালাম আজাদের মত সারা বাংলাদেশে প্রতিটি থানায় গড়ে উঠুক। অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ যোগদানের পরে সাধারণ জনগণ স্বস্তিতে আছে । অফিসার ইনচার্জ  বদলী হলে উপজেলা বাসী অপূরণীয় ক্ষতি হবে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে বরিশাল জেলা পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews