মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন মাননীয় গণশিক্ষা উপদেষ্টা মহোদয় 

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, লক্ষ্মীপুরের রামগঞ্জের পশ্চিম আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি ক্ষুদে শিক্ষার্থীদের জাতীয় সংগীত, প্যারেড, ও শপথ বাক্যপাঠ শুনে খুশি হয়েছি।

ক্ষুদে শিক্ষার্থীরা তোমরা শপথ বাক্য বুঝে সে ভাবে নিজকে গড়ে তোলার চেষ্টা করবে। পড়াশোনা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারপরে তোমারা পরিপূর্ণ মানুষ হয়ে সমাজের ও দেশের সেবা করবে, এটাই যেন হয় তোমাদের জীবনের লক্ষ্য ।

আজ রোববার(৪মে) দুপুরে রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, লক্ষ্মীপুর জেলাধীন যে সকল প্রাথমিক বিদ্যালয় তালিকাভূক্ত রয়েছে পর্যাক্রম সকল বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস, এম, রবিন শীষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতিমা বেগম, থানা ওসি মোহাম্মদ আবুল বাশার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম সামছুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews