মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে বলগেট আটক ও জরিমান আদায়

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

তুহিন খন্দকার, ভোলা

বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অভিযোগে একটি বলগেট আটক করা হয়।

সোমবার (৫ মে) অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জনস্বার্থে তেতুলিয়া নদীতে জেলা প্রশাসনের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

এ সময় তেতুলিয়া নদী হতে একটি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করে পাশ্ববর্তী অন্য উপজেলায় পালিয়ে গেলেও ড্রেজার থেকে উত্তোলিত অবৈধ বালু বলগেট করে বোরহানউদ্দিন অংশে বিপণনের উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মেহেদী হাসান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews