মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় হ*ত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত ভোর ৪ ঘটিকার সময়। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে জানান, আমি আমার পিতাকে হ*ত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪ ঘটিকার ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হ*ত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।

নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হ*ত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)

পুলিশ ও ঘাতক মেয়ে জানান, গত ২০২২ সালে সিংড়া থানার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাত কে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews