1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ 

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ত্রিশাল উপজেলার পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা এর অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। গত ১০ মে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা (গোলাপ) মিয়ার আদরের নয়নের মণি, মাত্র ১২ বছর বয়সী কন্যাসন্তান ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালে টনসিলের অপারেশন করাতে গিয়ে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালে সংঘটিত এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুটফুটে মেয়েটি দীর্ঘদিন ধরে টনসিলের সংক্রমণে ভুগছিল। তার শারীরিক কষ্টের কথা ভেবে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার আশায় তাকে ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালের ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুটিকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে কে জানত, অপারেশনের টেবিলেই তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ংকর পরিণতি

নিহত শিশুর শোকাহত পরিবারের অভিযোগ, ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার চিকিৎসা সংক্রান্ত কোনো ভুল অথবা ত্রুটিপূর্ণ অপারেশনের কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের বুকফাটা আর্তনাদ, “ভুল চিকিৎসার ফলেই আমাদের আদরের মেয়ের শ্বাসনালি কেটে গেছে, আর চোখের পলকেই একটি প্রাণবন্ত জীবন চলে গেল

এ আকস্মিক ও মর্মান্তিক সংবাদে বীররামপুর গ্রাম এবং গোলাপ মিয়ার পরিবারে গভীর শোকের ঢেউ উঠেছে। আদরের কন্যার অকাল মৃত্যুতে দিশেহারা বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। চোখের সামনে একটি সুস্থ, স্বাভাবিক শিশুর অপারেশনের টেবিলে এভাবে প্রাণ হারানো, এ দুঃসহ দৃশ্য তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্বজনরা বলেন, “আমরা আমাদের মেয়েকে সুস্থ করার আশায় এ হাসপাতালে এনেছিলাম। আর এ ডাক্তাররাই আমাদের মেয়েকে মেরে ফেলল।

এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা ডাক্তারের অবহেলা। আমরা এর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।” তাদের একটাই জোর দাবি, অবিলম্বে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ হৃদয় বিদারক ঘটনাটি কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি সমাজের প্রতিটি বিবেকবান মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করবে। আমাদের সকলের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।

একইসাথে, ভবিষ্যতে যাতে আর কোনো অমূল্য প্রাণ যেন এমন অমার্জনীয় ও ভুল চিকিৎসায় অবহেলার শিকার না হয়, সে বিষয়ে যথাযথ ও কঠোর পদক্ষেপ নেয়া হোক এটাই এখন সকলের প্রাণের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট