মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবী স্বামী ও শশুর বাড়ীর লোকজন নির্যাতন করে হত্যা করেছে

শুক্রবার (২৩ মে) সকালে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকশি বাড়ি ওই ঘটনা ঘটে। গৃহবধূ হাবিবা তাহের বকশির ছেলে মো. শাকিলের স্ত্রী। শাকিল লালমোহন (সার্কেল) সহকারী পুলিশ সুপার কার্যালয় (আউটসোর্সিং) কাজ করেন

নিহত গৃহবধূর পরিবার জানান, ২০২১ ইং সালে বোরহানউদ্দিন উপজেলা কুতুবা ৬ নং ওয়ার্ডের আফসার উদ্দিন এর একমাত্র কন্যা হাবিবার সাথে শাকিলের ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে আয়মান নামের দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে। যৌতুকের জন্য প্রায় সময় শাকিল এর পরিবার গৃহবধূর উপর নির্যাতন করতো। লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় আউটসোর্সিং এ কাজ করে শাকিল। আউটসোর্সিং কাজের প্রভাব খাটিয়ে শাকিল বেপরোয়া হয়ে ওঠে। স্ত্রী হাবিবার কাছে যৌতুক দাবি করে প্রায় সময় হাবিবাকে হত্যার হুমকি দিতো। গৃহবধূ হাবিবার সাথে তার শাশুড়ি দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। ওই ঘটনায় ২২ মে বৃহস্পতিবার রাতে শাকিল এর পরিবারের লোকজন হাবিবাকে তার শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন। গৃহবধূ হাবিবা রাজি না হওয়ায় রাতভর তাকে নির্যাতন করে।

পরদিন শুক্রবার সকালে পুলিশ এসে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত হাবিবার পরিবারের অভিযোগ, গৃহবধূ হাবিবার উপর অমানবিক নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় শাকিল ও তার পরিবার। লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে (আউটসোর্সিং) কর্মরত থাকায় পুলিশ শাকিল ও তার পরিবারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ওই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত হাবিবার পরিবার।

ওই ঘটনায় নিহত হাবিবার স্বামী শাকিল জানান, সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান। এরপর শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনরা। পরে তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন

এ বিষয়ে লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আক্তার জানান,

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শাকিল তার অফিসে আউটসোর্সিং হিসেবে কর্মরতা আছে। দোষী প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews