মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডিমলায় ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ’এর চাল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, প্রতিবন্দি, দরিদ্র অসহায়, ছিন্নমূল, ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৫০০৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয় । জানা গেছে,

২৯ শে মে বৃহস্পতিবার সকালে উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ এর চাল জন প্রতি ১০ কেজি করে বিতরন করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের শুরুতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক চৌধুরী উপকারভোগীদের উদ্দেশে বলেন,সরকার যে মানবিক সহায়তা আপনাদের হাতে তুলে দিচ্ছে, তা যেন সঠিকভাবে আপনাদের কল্যাণে ব্যবহৃত হয়—এটি আমাদের সকলের দায়িত্ব। সামনে ঈদ-উল আযহা ও তিস্তা ব্যারেজ এলাকায় জনসমাগম বাড়ে, যেখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই সবাই যেন সচেতন থাকেন, নিরাপদ থাকেন—এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন, প্রতিটি পরিবার সঠিকভাবে যাচাই বাছাই করে যারা পাওয়ার উপযোগী শুধু মাত্র তাদেরকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। চাল বিতরন কালে উপস্থিত ছিলেন,

ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্য মহিলা সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews