1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সাংগঠনিক সম্মেলন ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন 

রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের          ঈদপুনর্মিলনী সভা অনুষ্ঠিত   

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম ভূঁইয়ালক্ষ্মীপুর জেলা প্রতিনিধী

ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার ( ১১ জুন ) বিকেল চারটায় দিকে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদপুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক

আল-মদিনা গ্রুপের ব্যবস্থাপনাপরিচালক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের দলের মনোনীত প্রার্থী মুহাম্মাদ জাকির হোসেন পাটওয়ারী।

ইসলামি আন্দোল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির

লক্ষ্মীপুর শাখার সভাপতি রেজাউল করীম সেলিম আটিয়া প্রমূখ। সভায় আসন্ন রামগঞ্জ পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসীন এর নাম ঘোষণা করেন।

সভায় বক্তারা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের উন্নয়নে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা উচিত। তারা ইসলামী আন্দোলনের কার্যক্রমের মাধ্যমে মানবসেবাকে আরও গতিশীল করার লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রার্থীর পক্ষে হাতপাখা প্রতীকে ভোটের জন্য এখন থেকে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট