মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কাঠালিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃগোলাম মাওলা ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ১১টায় থানার সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা। তিনি বলেন, “পুলিশ জনগণের সেবক, তাই পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে ওপেন হাউজ ডে অত্যন্ত কার্যকর।

এ সময় উপস্থিত জনসাধারণ তাদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ পক্ষ থেকেও সেগুলোর তাৎক্ষণিক জবাব ও সমাধানের আশ্বাস দেওয়া হয়।

স্থানীয়দের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এমন আয়োজনকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews