মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

মাগুরাঝিনাইদহ ও কুষ্টিয়াতে পৃথক পৃথক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার: গ্রেফতার ৪

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

আনুমানিক ৩ টায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি পিস্তল, ২টি রিভলবার, ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলিসহ অবৈধ অস্ত্রধারী ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

একই সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগারি এলাকায় অন্য একটি অভিযানে ১টি লং ব্যারেল গান, ১টি স্টান গান ও দেশীয় ধারালো অস্ত্রসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে গতরাত আনুমানিক ৪ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৃথক একটি অভিযানে পরিত্যক্ত ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে আরো তল্লাশি চালিয়ে একটি দোকানে ১টি মানুষের খুলি উদ্ধার করা হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় দোকানের মালিককে গ্রেফতার করা হয়।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews