বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গোবিন্দগঞ্জে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মো. লালন মিয়া (১৯) এবং একই উপজেলার নাওভাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (১৯)

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে অভিযান চালিয়ে সাগরিকা পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে। পরে তল্লাশিকালে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন তিন কেজি। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews