1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় অস্ত্র মামলার পলাতক আসামি নবী হোসেন ওরফে ‘লাদেন’ র‍্যাবের হাতে আটক সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ  রেজুখালে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক জলঢাকায় জামায়াতের ত্রৈমাসিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত।  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সাংগঠনিক সম্মেলন ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক 

জলঢাকায় সাংবাদিকবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী জলঢাকা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা। আজ ০৯ জুলাই বুধবার বিকাল ৫.৩০ মিনিটে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা জামায়াতের আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসাবে গুরুত্ব বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী- জলঢাকা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারি জেলা সেক্রেটারি এড. আল ফারুক আব্দুল লতিফ, শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্ম পরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি জননেতা জনাব কামারুজ্জামান সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

প্রধান অতিথী জনাব মাওলানা আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন- সাংবাদিকগণ সমাজের বিবেক, সমাজের দর্পন। সাংবাদিক সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এটাই ছিলো মহান জুলাই বিপ্লবের মুল চেতনা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ও নেতিবাচক বিষয়গুলো আমাদের নজরে এনে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাব জলঢাকা উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা উপজেলা শাখা, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি জলঢাকা উপজেলা শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি সেক্রেটারি সহ প্রায় ৭৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন, এবং বিভিন্ন বিষয়ে সাংবাদিকগন তাদের বক্তব্য এবং মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন জলঢাকা উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জননেতা জনাব মুজাহিদ মাসুম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট