বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ঢাকার মিটফোর্ড ও বাবুবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে

রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, কোতয়ালী ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্র আরো জানা যায়, অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ৬,০০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। এছাড়াও, পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়।

একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews