বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

‎গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

‎বিক্ষোভ মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়

‎সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, সূরা সদস্য সাইফুল ইসলাম মণ্ডল, শহর সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলাম এবং শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস

‎বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন চালিয়ে গেছে, তাদের পুনরুত্থানের জন্যই গোপালগঞ্জে এমন ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। একটি গণতান্ত্রিক দেশের ভেতরে রাজনৈতিক কর্মসূচির ওপর হামলা চালিয়ে আওয়ামী ছাত্র সংগঠন প্রমাণ করেছে, তারা এখনো আগ্রাসী ও সহিংস রাজনীতিতে বিশ্বাসী।

‎তারা বলেন, গোপালগঞ্জের ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে দেশে গণতন্ত্র রক্ষায় সকল বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews