1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় অস্ত্র মামলার পলাতক আসামি নবী হোসেন ওরফে ‘লাদেন’ র‍্যাবের হাতে আটক সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ  রেজুখালে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক জলঢাকায় জামায়াতের ত্রৈমাসিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত।  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সাংগঠনিক সম্মেলন ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক 

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২ জন

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর ভাসানটেক এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে স্থানীয় সন্ত্রাসী চক্র ‘বাবলু গ্রুপ’ এর দুইজন সক্রিয় সদস্য মোঃ আমির হামজা ইয়ামিন‌ (২৫) এবং মোঃ তানভীর আহমেদ সবুজ (২৭) ’কে ১টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন সহ), ৬ রাউন্ড এ্যামোনিশন এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে গতরাত আনুমানিক ৯ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার চনপাড়া, কয়েতপাড়া ও রুপগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার শামীম এর বাসায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। শুটার শামীম গ্রেফতার এড়াতে পারলেও, তার বাসা থেকে ০১ টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড এ্যামোনিশন, নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা, ৩০ লক্ষ টাকার ১ টি চেক এবং ব্যক্তিগত পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট