বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সফল অভিযানঃ বিপুল পরিমাণ মাদক জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

এস এম শহিদুল ইসলাম বাবলুর, রিপোর্টে

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে। সোমবার (১৬ জুন) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়

প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ‍বিওপি’র কুরুশা-ফেরুসা, শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপি’র নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে গতকাল গভীর রাতে বিজিবি’র ০৩টি বিশেষ টহলদল বিশেষ অভিযান চালায়। এ সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারে সুযোগে বুঝে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে ০১টি ইজিবাইকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ১২৬.৭ কেজিসহ ইজিবাইক ০১টি বাজার মূল্য-৫,৯৩,৪৫০/-, ইস্কাফ সিরাপ-৩৩৯ বোতল বাজার মূল্য-১,৩৫,৬০০/- এবং ফেন্সিডিল-১০৯ বোতল বাজার মূল্য-৪৩,৬০০/-। যার সর্বমোট বাজার মূল্য-৭ লক্ষ ৭২ হাজার ৬’শত ৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন- “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। মাদকের বিরুদ্ধে এমন সফল অভিযানে এলাকাবাসী খুশি ও সাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে। ব্রেকিং_নিউজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews