বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

নরসিংদী, ফরিদপুর এবং কুমিল্লা জেলায় পৃথক পৃথক অভিযানে অবৈধ অস্ত্র সহ সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকায় রাজনৈতিক কারণে দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘাত ও গোলাগুলির ঘটনায় যৌথবাহিনী একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া(৩৭)’কে ১টি এসবিবিএল একনলা বন্দুক, ৪টি একনলা দেশীয় বন্দুক, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড বিভিন্ন প্রকার এ্যামোনিশনসহ গ্রেফতার করা হয়

অন্যদিকে, একই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথঅভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়

এছাড়াও কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মুরাদপুর এবং নুরপুর এলাকায় গত ২২ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী মজিবুর রহমান পিনো (৩৫) এবং মোঃ আবু হায়দার (৪০) নামক ২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪টি দেশীয় বন্দুক, ১টি শটগান কার্তুজ, ১টি বিদেশী ছুরি, ১টি দেশীয় অস্ত্র, ২টি পাসপোর্ট এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews