বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ময়মনসিংহের ৩৯ বিজিবির অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে। বুধবার বিকেলে উপজেলার মায়াঘাসি সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। একই সাথে চোরাকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। এদিকে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews