বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সত্য বলার মূল্য গলা কাটা লাশতুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

এই রাষ্ট্রে কি সত্য বলা অপরাধ? দুর্নীতির বিরুদ্ধে ফেসবুক লাইভে প্রতিবাদ করলেই কি মৃত্যুদণ্ড লেখা থাকে? গাজীপুর মহানগরীর ব্যস্ততম চৌরাস্তার বুকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা—বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আরেকটি রক্তাক্ত কালিমা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর শহরের মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসা অবস্থায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন (৩৮) ছিলেন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। পেশাগত কারণে পরিবারসহ থাকতেন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। ঘটনার কয়েক ঘণ্টা আগে তুহিন ফেসবুক লাইভে গাজীপুর চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবা*জি ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য তুলে ধরেন। এরপর রাতেই তার গলা কেটে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩-৪ জন মুখোশধারী সন্ত্রাসী হঠাৎ এসে তুহিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সবাইকে সামনে রেখেই নির্মম কায়দায় কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায় তারা। সাংবাদিক তুহিন ঘটনাস্থলেই প্রাণ হারান ঘটনার পরপরই বাসন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালেও হত্যার মোটিভ বা অপরাধীদের বিষয়ে স্পষ্ট কোনো অগ্রগতি নেই। ওসি শাহীন খান কেবল জানান, তদন্ত চলছে। অথচ প্রত্যক্ষদর্শী, লাইভ ভিডিও এবং হত্যার ধরন দেখে স্পষ্ট—এটি সাজানো, পরিকল্পিত ও প্রভাবশালী মহলের ছায়ায় পরিচালিত হত্যাকাণ্ড। সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে সাংবাদিক সমাজে নেমে এসেছে তীব্র শোক, ক্ষোভ ও প্রতিবাদ। দৈনিক প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক বলেন, “তুহিন ছিলেন সত্য ও সাহসের প্রতীক। এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি স্বাধীন সাংবাদিকতার গলায় ছুরি চালানো। সহকর্মীরা জানান, তিনি ছিলেন চাঁদাবা*জি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তার মৃত্যুতে তারা যেন একজন আপোষহীন যোদ্ধাকে হারালেন শুক্রবার সকালে গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। সাংবাদিক হত্যা নিয়ে এখন তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews